“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রঙমহলে সিদ কাটে সদাই বল কোথায় সে চোরের বাড়ি
রঙমহলে সিদ কাটে সদাই বল কোথায় সে চোরের বাড়ি
  • Sub Title: পেলে তারে কয়েদ করে পায়ে দিতাম মন-বেড়ি

রঙমহলে সিদ কাটে সদাই বল কোথায় সে চোরের বাড়ি।
পেলে তারে কয়েদ করে পায়ে দিতাম মন-বেড়ি।।

সিং দরজায় চৌকিদার একজন
অহর্নিশি থাকে সচেতন
কোন সময় কোন ভেলকি মেরে
চুরি করে কোন্‍ ঘড়ি।।

ঘর বেড়িয়ে ষোলজন সিপাই
এক এক জনের বলের সীমা নাই
তারাও চোরের না পেলো টের
কার হাতে দিবে দড়ি।।

সর্বস্ব ধন নিল চোরে
নেংটি ঝাড়া করলো আমারে
লালন বলে একই কালে
চোরের হলো কু-আড়ি।।

Posted from WordPress for Android

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন