ভাবের উদয় যেদিন হবে।
হৃদকমলে সে রূপ ঝলক দিবে।।ভাবশূন্য হইলে হৃদয়
বেদ পড়িলে কী ফল হয়
ভাবের ভাবি থাকলে সদাই
গুপ্ত-ব্যক্ত নীলা সব জানা যাবে।।দ্বিদলে সহস্র দল
একরূপে সাঁই করে আলো
সেইরূপে যে নয়ন দিল
মহাকাল শমন তার কী করিবে।।অদেখা ভজনা করা
আঁধার ঘরে সর্প ধরা
লালন বলে ভাবুক যারা
জ্ঞানের বাতি জ্বেলে চরণ পাবে।।Posted from WordPress for Android
ভাবের উদয় যেদিন হবে
- Sub Title: হৃদকমলে সে রূপ ঝলক দিবে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 63
বাউল গান এর নতুন প্রবন্ধ
রিমি ঝিম্ রিমি ঝিম্ ঐ নামিল দেয়া
- Sub Title: শুনি শিহরে কদম বিদরে কেয়া
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
- Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম
ত্ৰিভঙ্গের ভঙ্গিমা দেখা
- Sub Title: কি হেরিলাম গৌর বাঁকা
শুনে মানের কথা চম্পকলতা
- Sub Title: মাখা যায় ঘুরে
বন্ধু যদি হইত বাতাস
- Sub Title: সর্বদায় লাগিত অঙ্গে
নির্জন যমুনার কূলে
- Sub Title: বসিয়া কদম্বতলে
ধর্মাধর্ম নাই রে শোষকের নাই বিবেচনা
- Sub Title: লোভ লালসা বুকে নিয়া ঘুরেছে দেওয়ানা রে
ফুল ফুটিল বুগদাদে বুগদাদে
- Sub Title: ফুলের গন্ধ নিব বলে
রাম-ছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে
- Sub Title: গাইয়ে ষাঁড়-সাথে বাছুর হাম্বা রবে
ওগো বধু সুন্দরী, তুমি মধুমঞ্জরী
- Sub Title: পুলকিত চম্পার লহো অভিনন্দন-
অকূল নদীর পারে রে
- Sub Title: বসে অন্ধকারে রে
বাংলা
English 
Comments