যারে ধ্যানে পায় না মহামুনি
আছে সেই অচিন মানুষমীন রূপ ধরিয়ে পানি।
আজব রঙের মীন বটে সে
সাত সমুদ্র জুড়ে আছে
সবার হাতের কাছে
চিনতে পারে কোন ধনী।
করবে সমুদ্র নির্ণয়
কোন যোগে তার কোন ধারা বয়
যোগ চিনে ডুবলে তাতে
মীনকে ধরা যায় আপনি।
যোগ বুঝে মীন পড়ে ধরা
জানতে পারলে নদীর ধারা
সিরাজ সাঁই বলছে খাড়া
লালন সে ঘাটে খায় চুবানি৷।
————
লালন-গীতিকা, পৃ. ৮০; হারামণি, ৭ম খণ্ড, পৃ. [২২]
যারে ধ্যানে পায় না মহামুনি
- Sub Title: আছে সেই অচিন মানুষ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 72
বাউল গান এর নতুন প্রবন্ধ
তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক
- Sub Title: প্ৰেমানলে অঙ্গ জ্বলে ফাটিয়া যায় বুক ধু
পাগলা হাওয়ার বাদল-দিনে
- Sub Title: পাগল আমার মন জেগে ওঠে
ধরিয়া ধরিয়া নেও আমারে গো প্ৰাণ সখী
- Sub Title: চরণ চলে না গৃহে অবশ্য হইলাম নাকি
দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
- Sub Title: ও প্রেম করছে যেজন মরছে সেজন
সকলই কপালে করে
- Sub Title: কপালের নাম গোপালচন্দ্র
ওগো জলের রানী
- Sub Title: ঢেউ দিয়ো না দিয়ো না ঢেউ দিয়ো না গো-
তুমি আছ কোন্ পাড়া? তোমার পাই নে যে সাড়া
- Sub Title: পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া
জান গে সেই রাগের করণ
- Sub Title: যাতে কৃষ্ণবরণ হলো গৌরবরণ
গৌরনামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন
- Sub Title: দয়া করে তুলে নেও মই অতি অভাজন
আইল নতুন রসেরি সারাৎসার রে
- Sub Title: ঠাকুর তিননাথ অবতার
কে পাঠালে লিপির দূতী
- Sub Title: গোপন লোকের বন্ধু গোপন
বাংলা
English 
Comments