“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গৌরপ্রেম অথৈ ঝাঁপ দিয়েছি তাই
গৌরপ্রেম অথৈ ঝাঁপ দিয়েছি তাই
  • Sub Title: এখন আমার প্রাণে বাঁচা ভার

গৌরপ্রেম অথৈ ঝাঁপ দিয়েছি তাই।
এখন আমার প্রাণে বাঁচা ভার
করি কী উপায়।।

ইন্দ্র বারি শাসিত করে
উজন ভাটা বাইতে পারে
সে ভাব আমার নাই অন্তরে
কই সাধি কথায়।।

একেতে প্রেমনদীর জলে
থৈ মেলে না নোঙর ফেলে
বেহুঁশেতে নামলে জলে
কামকুম্ভীরে খায়।।

গৌরপ্রেমের এমনি ল্যাটা
আসতে বাটে যেতে ভাটা
না বুঝে মুড়ালাম মাথা
অধীন লালন কয়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম অপরাধ

ক্ষম ক্ষম অপরাধ

  • Sub Title: দাসের পানে একবার চাও হে দয়াময়
ঈদ আসলে কি দুঃখ দিতে
ঈদ আসলে কি দুঃখ দিতে

ঈদ আসলে কি দুঃখ দিতে

  • Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে
বনের কোকিলা রে
বনের কোকিলা রে

বনের কোকিলা রে

  • Sub Title: তুমি কোন দেশে উড়িয়া যাও বলো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন