“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কে তোমায় এ বেশ-ভূষণে সাজাইল
কে তোমায় এ বেশ-ভূষণে সাজাইল
  • Sub Title: জেন্দা দেহে মরন্দার বেশ বোরকা তাজ আর

কে তোমায় এ বেশ-ভূষণে সাজাইল, বল শুনি।
জেন্দা দেহে মরন্দার বেশ বোরকা তাজ আর
ডোর-কোপিনী।।

জেন্দা-মরার পোশাক পরা
আপন সরছাদ আপনি সারা
ভব দেখে ডঙ্কারা
সদদ্ভাব করনি।।

মরণের আগে মরে
ছোঁবে না তামে
শুনেছি সাধুর দ্বারে
তাই বুঝি করেছ ধনি।।

সেজেছ সাজ ভালই তোর
মরে যদি ডুবতে পার
লালন বলে, যদি ফেরে
দুকূল হবে অপমানী।।

—————
লালন-গীতিকা, পৃ. ১৪৮

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

বলি সব আমার আমার
বলি সব আমার আমার

বলি সব আমার আমার

  • Sub Title: কে আমি তাই চিনলাম না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন