“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আল্লার নাম সার করে যে জন বসে রয়
আল্লার নাম সার করে যে জন বসে রয়
  • Sub Title: তাঁর কিসের কালের ভয়

আল্লার নাম সার করে যে জন বসে রয়।
তাঁর কিসের কালের ভয়।।

সময় বয়ে গেলো আল্লার নাম বল
মালেকুল মউত এসে বলিবে চল
যার বিষয় সে লয়ে যাবে
সেকি রাখে কারো ভয়।।

আল্লার নামের নাই যে তুলনা
সাদেক দেলে সাধলে বিপদ থাকে না
সে খুলবে তালা, জ্বলবে আলা
দেখতে পাবে জ্যেতির্ময়।।

তাই ভেবে ফকির লালন কয়
তাঁর নামের তুলনা দিতে নয়
সে আল্লা হয়ে আল্লা বলে
জীবে কি তাঁর মর্ম পায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বন্ধু বাঁকা শ্যাম রায়
বন্ধু বাঁকা শ্যাম রায়

বন্ধু বাঁকা শ্যাম রায়

  • Sub Title: অভাগীর অন্তরে প্রাণনাথে কি জ্বালা দিলায়
কেন রে বন্ধু
কেন রে বন্ধু

কেন রে বন্ধু

  • Sub Title: আমায় যাও ছাড়িয়া
খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে
খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে

খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে

  • Sub Title: মুক্তামণি রেখেছে ধনি বোঝাই করে সেই দোকানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন