“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ডাকোরে মন আমার হক নাম আল্লা বলে
ডাকোরে মন আমার হক নাম আল্লা বলে
  • Sub Title: মনে ভেবে বুঝে দেখো

ডাকোরে মন আমার হক নাম আল্লা বলে।
মনে ভেবে বুঝে দেখো,
সকলি না হক

হক নাম আল্লার নামটি তাও ভুলিলে।।

ভরসা নাই এ জিন্দগানি
যেমন পদ্মপাতার পানি
পড়িবে টলে;
তেমনি কায় প্রাণেতে ভাই
আখের সুবাদ নাই
ক্ষণেক পক্ষী যেমন থাকে বৃক্ষডালে।।

ভবের ভাই বন্ধু যারা
বিপদ দেখিয়ে তারা
ছেড়ে পালাবে;
সেদিন কোঠা বালাঘর কোথা রবে কার
হক নাম হক তাই কেবল সঙ্গে চলে।।

অকাজে দিন হলারে সাম,
কবে নিবা সই আল্লার নাম
ভবের বাজার ভাঙ্গিলে,
এবার পেয়েছরে মন দুর্লভ জনম
লালন বলে এ জনম যায় বিফলে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

জমির জরিপ একদিনেতে সারা
জমির জরিপ একদিনেতে সারা

জমির জরিপ একদিনেতে সারা

  • Sub Title: আগার পাগার আছে তোমার ঠিকেতে ঠিক করা
 আপনারে আপনি চেনা যদি যায়
আপনারে আপনি চেনা যদি যায়

আপনারে আপনি চেনা যদি যায়

  • Sub Title: তবে তারে চিনতে পারি সেই পরিচয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন