“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যার নয়নে নয়ন চিনেছে
যার নয়নে নয়ন চিনেছে
  • Sub Title: ও তার প্রভেদ কিবা রয়েছে

যার নয়নে নয়ন চিনেছে
ও তার প্রভেদ কিবা রয়েছে।
বললে পাপী হবে বা কি

এবার বুঝি ভুল হয়েছে।।

শব্দ শুনি তুমি আমি
আসল কাজে কে আসামী
জগৎ কর্তা হলে তুমি
বল দেখি কার কাছে।।

মূল আসামী তুমি হলে
আমায় ফেলো গোলমালে
এখন তুমি ভক্ত বলে
দেখ আপন নিজ কাছে।।

তোমার লীলা তোমার বোল
তোমার ভিয়ান তোমার মহল
লালন বলে ওহে দয়াল
এখন বুঝি পাঁচে পড়েছে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি কার ছায়ায় দাঁড়াই বলো
আমি কার ছায়ায় দাঁড়াই বলো

আমি কার ছায়ায় দাঁড়াই বলো

  • Sub Title: হায়রে বিধি মোর কপালে কি ইহাই ছিলো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন