ভবে নামাজি হও যে জনা।
নুক্তা চিনে কর ঠিকানা।।নুক্তার জন্ম হয় কিসে, এ কথা মানুষের কাছে
জের-জবর তসদিক দিয়ে, ভেজেছেন কোরানখানা
নবিজি তার করেছে মানে
মুল্লারা তা জানে না।।যার নুক্তা নিরূপণ, দিয়ে প্রেমের দুই নয়ন
ঘড়ি ঘড়ি হচ্ছে নামাজ ঠিক আছে মন
নুক্তা নিরিখ হইল ঠিক
ওয়াক্ত নফল লাগবে না।।আল্লা বলে হাম, নবি তোমারই এসব কাম
দশ হরফ বাতুন রেখে ভেজিলে কোরান
দশ হরফের মানে না জানিলে
লালন কয় সে ফকির না।।Posted from WordPress for Android
ভবে নামাজি হও যে জনা
- Sub Title: নুক্তা চিনে কর ঠিকানা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 76
বাউল গান এর নতুন প্রবন্ধ
যার কূল নিলে কূল পাইতে পারি আমি
- Sub Title: গেলাম কৈ ধু
এই নীরব নিশীথ রাতে
- Sub Title: শুধু জল আসে আঁখি-পাতে
শুন, সখি, বাজই বাঁশি
- Sub Title: শশিকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি
আলোর অমল কমলখানি কে ফুটালে
- Sub Title: নীল আকাশের ঘুম ছুটালে
ও প্ৰেম না করছে কোন জনা গো
- Sub Title: কার লাগি গো এত যন্ত্রণা
বাদল বায়ে মোর নিভিয়া গেছে বাতি
- Sub Title: তোমার ঘরে আজ উৎসবের রাতি
সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি
- Sub Title: সখী গো- রূপের বালক দেখছি অবধি প্ৰাণে উচাটনা
শ্ৰীরাধার রূপলাবণ্য হরি নব সুতারুণ্য
- Sub Title: শ্ৰীকৃষ্ণের নয়ন তুলিল
কি করে অন্তরে আমার প্রাণ বিশাখে
- Sub Title: চিত্রপটে রহিল আখি মরি মন দুঃখে চি
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
- Sub Title: কবি ভাবেন-যৌবন আর ফুল সকালে ফুটে সন্ধ্যায় যায় ঝরে ফুলের মালাকে মিলন-রাতের শেষে স্রোতে ফেলে দিতে হয় -এই তার নিয়তি
প্রথমে আল্লার নাম স্মরণও করিয়া
- Sub Title: রসুলেরই উপরেতে দুরুদও ভেজিয়া
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে
- Sub Title: মধুর মলয়সমীরে মধুর মিলন রটাতে
বাংলা
English 
Comments