“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন তোমার হ’ল না দিশে
মন তোমার হ’ল না দিশে
  • Sub Title: এবার মানুষের করণ হবে কিসে

মন তোমার হ’ল না দিশে।
এবার মানুষের করণ হবে কিসে।।

যখন আসবে যমের চেলা
ভেঙ্গে যাবে ভবের খেলা
সেদিন হিসাব দিতে বিষম জ্বালা
ঘটবে শেষে।।

উজান ভেটেন দুটি পথ
ভক্তি মুক্তির করণ সেতো
তাতে যায় না জরামৃত
যমের ঘর সে।।

যে পরশে পরশ হবি
সে করণ আর কবে করবি
সিরাজ সাঁই কয় লালন র’লি
ফাঁকে বসে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 পারে যাবি কি ধরে রে মন
পারে যাবি কি ধরে রে মন

পারে যাবি কি ধরে রে মন

  • Sub Title: যেতে হুজুরে তরঙ্গ ভবে ভেবে দেখ মন
সরল হয়ে করবি কবে ফকিরি
সরল হয়ে করবি কবে ফকিরি

সরল হয়ে করবি কবে ফকিরি

  • Sub Title: দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন