“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নাম সাধন বিফল বরজোখ বিনে
নাম সাধন বিফল বরজোখ বিনে
  • Sub Title: এখানে সেখানে বরজোখ মূল ঠিকানা

নাম সাধন বিফল বরজোখ বিনে।
এখানে সেখানে বরজোখ মূল ঠিকানা
তাই দেখো মনে মনে।।

বরজোখ ঠিক না হয় যদি
ভোলায় তাঁরে শয়তান গিধি
ধরিয়ে রূপ নানান বিধি
তারে চিনবি কীরূপ প্রমাণে।।

চার ভেঙ্গে দুই হল পাকা
এই দুই বরজোখ লেখাজোখা
তাতে প’ল আরেক ধোঁকা
দুইদিক ঠিক কিসে হয় ধেয়ানে।।

যমন নৌকা ঠিক নাই বিনা পারায়
নিরাকারে মন কি দাঁড়ায়
লালন মিছে ঘুরে বেড়ায়
অধর ধরতে চায় বরজোখ না চিনে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 স্বরূপে রূপ আছে গিলটি করা
স্বরূপে রূপ আছে গিলটি করা

স্বরূপে রূপ আছে গিলটি করা

  • Sub Title: রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন