“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মুরশিদকে মানিলে খোদায় মান্য হয়
মুরশিদকে মানিলে খোদায় মান্য হয়
  • Sub Title: শুভা যদি হয় কাহারো কেতাব

মুরশিদকে মানিলে খোদায় মান্য হয়।
শুভা যদি হয় কাহারো কেতাব
দেখলে মিটে যায়।।

বে-মুরিদেরা যত
শয়তানের অনুগত
এবাদৎ বন্দেগী তার তো
সই দেবে না দয়াময়।।

মুরশিদ যা এসারা দেয়
বন্দেগীর তরিক যে হয়
কোরানেতে সাফ লেখা যায়
আকার ওলি দরবেশ তারাও কয়।।

মুরশিদের মেহের হলে
খোদার মেহের তারি বলে
মুরশিদ না ভজিলে
তার কি আর আছে উপায়।।

মুরশিদ পথের দাড়া
যাবা কোতায় তার ছাড়া
সিরাজ সাঁই কয়, লালন গোড়া
পথ ধরে থেকো সদায়।।

———
লালন-গীতিকা, পৃ. ১৬৮-৬৯

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

প্ৰেম সরোবরে সইগো প্ৰেম সরোবরে
প্ৰেম সরোবরে সইগো প্ৰেম সরোবরে

প্ৰেম সরোবরে সইগো প্ৰেম সরোবরে

  • Sub Title: প্ৰেম সরোবরে নামিলে ধরব বুকে নিদয়া কুম্ভীরে ধু
সন্ধ্যাকালে বাজাও বাঁশি
সন্ধ্যাকালে বাজাও বাঁশি

সন্ধ্যাকালে বাজাও বাঁশি

  • Sub Title: কালিয়ার সোনা গৃহকর্ম রাখি বাঁশি শুনতে পারি না ধু
তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই গো

তোমার আনন্দ ওই গো

  • Sub Title: তোমার আনন্দ ওই এল দ্বারে এল এল এল গো ওগো পুরবাসী
আর তো দেরী নাই গো সখী
আর তো দেরী নাই গো সখী

আর তো দেরী নাই গো সখী

  • Sub Title: বিদায় দাও গো প্ৰাণবন্ধুয়া রাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন