“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি কৃষ্ণ হারা হলাম জগতে
আমি কৃষ্ণ হারা হলাম জগতে
  • Sub Title: ওগো বৃন্দে ললিতে

ওগো বৃন্দে ললিতে
আমি কৃষ্ণ হারা হলাম জগতে।।

ও সখীরে চলো চলো বনে যাই
বন্ধুর দেখা নাই
বৃন্দাবন আছে কতো দুর
ছাড়িয়া ভবের মায়া দেহ করিলাম পদছায়া
ললিতে তাঁর পায়ের ধ্বনি শুনিতে।।

আগে সখী পিছে সখী
শত শত সখী দেখি
সব সখীরা কর্ণে দেখি সোনা
নদীর কূলে বাজায় বাঁশি কপালি তিল তুলসী
রাধিকার বন্ধু হয় কোন জনারে।।

বনেরও পশু যারা
আমার থেকে ভালো তারা
সঙ্গে লয়ে থাকে আপন পতিরে
তারা পতির সঙ্গে করে আহার
পতির সঙ্গে করে বিহার
লালন বলে মজে থাকো আপনার পিরিতে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী
কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী

কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী

  • Sub Title: যৌবন সময় প্রাণের বন্ধু হলো দেশান্তরী রে
আসিয়া গৌরাঙ্গের হাটে
আসিয়া গৌরাঙ্গের হাটে

আসিয়া গৌরাঙ্গের হাটে

  • Sub Title: গৌরচান্দের দেখা পাব নি গো সই
শ্ৰীচরণে ভিক্ষা চাই
শ্ৰীচরণে ভিক্ষা চাই

শ্ৰীচরণে ভিক্ষা চাই

  • Sub Title: নয়ন তোল কথা বল গো রাধে জন্মের মতো দেখে যাই চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন