না জানি কেমন রূপ সে।
নামের সৌরভে যার ত্রিভুবনমোহিত করেছে।
দেখতে মনে হয় বাসনা
পাইনে তার উপাসনা
কোথায় বাড়ি কোথায় ঠিকানা
খুঁজে পাব কোন দেশে।
আকার কি সাকার ভাবিব
নিরাকার কি জ্যোতি রূপ
এ কথা কারে শুধাব
সৃষ্টি করলেন কোথায় বসে।
উপদেশে গোল যদি রয়
কি ভাবিয়ে কি করে যায়
গোলে হরি বললে কি হয়
লালন ভেবে পায় না দিশে।।————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭১; লালন-গীতিকা, পৃ. ৯২; বাউল কবি লালন শাহ, পৃ. ২৬৭ (এখানে সঞ্চারীর শেষ চরণ “কি রূপে যাই রূপের দেশে।” পাঠভেদ আছে!)
‘হারামনি,’ ২য় খণ্ডে সঞ্চারীর ২য় চরণে ‘জ্যোতি-রূপ’ স্থলে ‘জ্যোতি-স্বরূপ’ পাঠ আছে। পাঠটি গ্রহণ করা যায়। অন্যত্র অনেক পাঠভেদ আছে। আভোগের ৩য় চরণে “আর গোলেমালে আল্লা বললে কি হয়।” পাঠটি উদ্দেশ্যপূর্ণভাবে আরোপিত হয়েছে।–পৃ. ২৭-২৮।
“হারামণি’, ৭ম খণ্ড পাঠটি আরো বিকৃত হয়েছে। সঞ্চারীর ২য় চরণ “নিরাকার কি যে রূপ দিব” রূপে লেখা হয়েছে।– পৃ. ১৯
না জানি কেমন রূপ সে
- Sub Title: নামের সৌরভে যার ত্রিভুবন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 66
বাউল গান এর নতুন প্রবন্ধ
গৌর ছাড়া হইলাম গো প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে
- Sub Title: প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে সোনার গৌর না হরিলে
বাসন্তী, হে ভুবনমোহিনী
- Sub Title: দিকপ্রান্তে বনবনান্তে
গৌরনিতাইর হাটে রসিক মহাজন
- Sub Title: প্ৰেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন
মিলন হবে কত দিনে
- Sub Title: আমার মনের মানুষের সনে
শাহজালাল ইয়ামনি ওলির দরবারে
- Sub Title: কত রঙের মানুষ আসে প্রেমের বাজারে
ধন্য ধন্য রে বাঁশি
- Sub Title: কৃষ্ণ অধরামৃত পান কর অনিবার চি
বন্ধু রে তোর কঠিন হিয়া
- Sub Title: আমি অভাগিনী কত কলঙ্কিনী
নানারূপ শুনে শুনে প্রেমে শূন্য পলাম খাতায়
- Sub Title: বুঝিতে বুঝিতে বোঝা চাপিল মাথায়
শ্ৰী রাধার প্ৰেমবাজারে নিষবিকারে উজ্জ্বল রসের বেচাকিনি
- Sub Title: হইয়ে সিন্ধুমথন অমূল্যরতন কতই চান্দের হয় আমদানি
যেন ফিরে না যায় এসে আজ
- Sub Title: বঁধুয়া ফিরে না যায়
দেখায়ে দে কোথা আছে একটু বিরল
- Sub Title: এই ম্রিয়মাণ মুখে তোমাদের এত সুখে
বাংলা
English 
Comments