নদীর তীর ধারা বয় রে, নদীর তীর ধারা বয়।
ও তার কোন ধারাতে কি
ধন প্রাপ্তি হয়।।তারুণ্য কারুণ্য এসে
লাবণ্যতে কখন মিশে
যার আছে মন এসব দিশে
সচেতন
তারে বলা যায়৷।
শক্তিতত্ত্ব পরম অর্থ
সত্য সত্য যাহার হৃদয়।।তীর ধারায় যোগ আনন্দ
কাহার সঙ্গে কি সম্বন্ধ
জানলে মনের ঘোচে সঙ্গ
প্রেম-আনন্দ বাড়ে সদায়৷।
আমার হল মতি মন্দ
সে পথে
ডুবল না মনুরায়।।কখন শুকনা নদী
কখন বরষা অতি
কোথা রে সে কালের স্থিতি
সাধকে করেছে নির্ণয়।।আমি এ অভাগা লালন
না ভেবে
ভাবতেছি কিনারায়।।————
৩১০. লালন ফকির; কবি ও কাব্য, পৃ. ২০৮-০৯; লালন-গীতিকা
পৃ. ৮০
এ গানের ছন্দরীতিটি লক্ষণীয়, অন্ত্যমিল খখখক
খক। এই আঙ্গিকে তিনি আরও কয়েকটি গান রচনা করেছেন। গানটির ভাব উচ্চ মানের এবং ভাষাও
পরিশীলিত।
নদীর তীর ধারা বয় রে
- Sub Title: ও তার কোন ধারাতে কি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 121
লালন গীতি এর নতুন প্রবন্ধ
না জানি ভাব কেমন ধারা
- Sub Title: না জানিয়ে পাড়ি ধরে মাঝ-দরিয়ায় ডুবল ভারা
যদি ফানার ফিকির জানা যায়
- Sub Title: যায়
বাঁকির কাগজ মন তোর গেল হুজুরে
- Sub Title: কোনদিন যেন আসবে শমন সুখের অন্ত:পুরে
আমার এ ঘরখানায় কে বিরাজ করে - ভবের হাট
- Sub Title: আমি জনম-ভর একদিন দেখলাম নারে
কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলে
- Sub Title: সে রূপ দেখলে নয়ন যায় ভুলে
সে রূপ দেখবি যদি
- Sub Title: সরল হয়ে থাক
গুরু বস্তু চিনে নে না
- Sub Title: অপারের কাণ্ডারি গুরু
দায়ে ঠেকে বলছোরে মন আল্লা গণি
- Sub Title: সুখের কালেতে তাঁরে ভেলোরে মণি
তুমি বা কার কে বা তোমার এই সংসারে - ভব সংসার
- Sub Title: মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে
যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়
- Sub Title: এক হাতে যদি বাজতো তালি
থাক না মন একান্ত হয়ে
- Sub Title: গুরু গোঁসাইর মন লয়ে
মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে
- Sub Title: জানে না কানচির খবর রঙমহলের নিকাশ নিচ্ছে
বাংলা
English 