আয় হারালি আমাবতী না মেনে।
ও তোর হয় না সবুর একদিনে।।হল আমাবতীর বার
মাটি রসে সরোবর
সাধু গুরু বোষ্টম তিনে উদয় সে রসের সনে।।তুই খতনা চাষা ভাই
ও তোর জ্ঞান কিছুই নাই
এবার অমাবস্যা প্রতিপদে হাল বয়ে কাল হও কেনে।।যে জন রসিক চাষা হয়
ও সে যোগ বুঝে হাল বয়
এবার লালন ফকির পায় সে ফিকির, হাপুর হুপুর ভুঁই বোনে।।——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ২১৯-২০; লালন গীতিকা, পৃষ্ঠা ১৬৫-৬৬
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে অনেক শব্দে ও পঙক্তিতে পার্থক্য আছে। গাছটি সম্পূর্ণ উদ্ধৃত হল :
আয় হারালি অম্বুবাচী না মেনে।
তোর হয় না সবুর একদিনে।।অম্বুবাচী ভর
মাটি রসে সরোবর
সাধু গুরু বৈষ্ণব তিনে উদয় সে রসের সনে।।তুই তো মদন-চাষা ভাই
তোমার বুদ্ধি জ্ঞান তো নাই
বার মাস চাষ করিয়ে জো-র সময় চাল কেনে।।যে জন রসিক চাষা হয়
জমির জো বুঝে হাল বয়
লালন ফকির পায় সে ফিকির, হাপুর হুপুর ভুঁই বোনে।। —পৃষ্ঠা ৩১৭
আয় হারালি আমাবতী না মেনে
- Sub Title: ও তোর হয় না সবুর একদিনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 76
বাউল গান এর নতুন প্রবন্ধ
কী বেদনা মোর জানো সে কি তুমি
- Sub Title: ওগো মিতা মোর অনেক দূরের মিতা
কেন রাধা বলে বাজায় শ্যামের বাঁশরী দিবানিশি
- Sub Title: এগো বাঁশির স্বরে গৃহে থাকা দায় হইল প্ৰাণ প্ৰেয়সী
সে নিমাই কি ভোলা ছেলে হবে
- Sub Title: ভুলেছে ভারতীর কথায়, এমন কথা
জগজননী ভবান্দারা আসিয়াছে
- Sub Title: তপ্ত কাঞ্চন রূপের কিরণ ভুবন আলো করিয়াছে চি
আমরা বসব তোমার সনে
- Sub Title: তোমার শরিক হব রাজার রাজা
নাম গাইয়ে নইদে এল রে প্ৰেমধন লইয়া
- Sub Title: কে নিবেরে ওই হরিনাম সময় যায় গইয়া
জয় জয় তাসবংশ-অবতংস
- Sub Title: ক্রীড়াসরসীনীরে রাজহংস
মজো রে পাগেলা মন
- Sub Title: গরল পিরিত ছেড়ে দিয়া
কী হেরিলাম প্ৰাণসখী শ্যামরুপে ধিকিধিকি
- Sub Title: রূপের কথা বলব কত বিজুলি চটকের মতো
একি আজগবি এক ফুল
- Sub Title: ও তার কোথায় বৃক্ষ
ববম ববম কমলপদে দণ্ডব্যৎ ও কাশীনাথ
- Sub Title: ও সমুদ্র মন্থনকালে বিষ উঠে উথাইলে
বাংলা
English 
Comments