আর কি এমন জনম, বসবো সাধুর মেলে।
হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে এল কালে।।মানব দলেতে আসায়
কত দেব-দেবতা বাঞ্ছিত হয়;
হেন জনম দীন দয়াময়
দিছে কোন ফলে।।কত কত লক্ষ জমি
ভ্রমণ করেছে তুমি;
মানব কুলে মন রে তুমি
এসে কি করিলে।।ভুল না রে মন রসনা
সুমঝে কর বেচাকেনা;
লালন বলে, কুল পাবা না
এবার ঠকে গেলে।।
আর কি এমন জনম, বসবো সাধুর মেলে
- Sub Title: হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে এল কালে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 73
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভবে নামাজি হও যে জনা
- Sub Title: নুক্তা চিনে কর ঠিকানা
রাসুলের সব খলিফা কয় বিদায়কালে
- Sub Title: গায়বী খবর আর কি পাব আজ তুমি গেলে
এ জনমে মোদের মিলন হবে না
- Sub Title: হবে না আর জানি জানি
ওই যমুনায় কী রূপ হেরিলাম
- Sub Title: কদম তলে ওই নিরলে
ঠেকছি ভবে গরিব হইয়া
- Sub Title: আমার ভাঙা বাড়ি
অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
- Sub Title: গেয়ো না গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে
যাবে নি গো এগো সখী ধীর সমীর বনে
- Sub Title: মনে করি প্রাণের হরি যমুনা পুলিনে
কুদরতের সীমা কে জানে
- Sub Title: আপনি করে আপন জিগির
আমরা লক্ষ্মীছাড়ার দল
- Sub Title: সদা করেছি টলোমল
কোথা গেলি রে কানাই
- Sub Title: সকল বন খুঁজিয়ে তোরে
বাংলা
English 
Comments