ও মা যশোদে দে তোর গোপালকে গোষ্ঠে লয়ে যাই।
সব রাখল মা বনে গেছে বাকি কেবল বলাই কানাই।।ওঠোরে ভাই নন্দের কানু
বাথানেতে বাঁধা ধেনু
গগনে উদিত ভানু
আর তো নিশি নাই;
কেন মায়ের কোলে রইলে ঘুমে
ঘুম কি তোর ভাঙ্গে নাই।।গোচারণে গোষ্ঠের পথে
কষ্ট নাই মা গোষ্ঠে যেতে
আমরা সবাই কাঁধে করে
গোপালকে লয়ে যাই;
তোর গোপালের ক্ষুধা হলে
মা দণ্ডে দণ্ডে ননী খাওয়াই।।আমরা যত রাখালগণে
ঘুরি সবে বনে বনে
সারাদিনে জনে জনে
যত ফল পাই;
লালন কয় রাখালে
ফল খেয়ে মিঠা হলে
গোপালকে খাওয়ায়।।
মা যশোদে দে তোর গোপালকে গোষ্ঠে লয়ে যাই
- Sub Title: সব রাখল মা বনে গেছে বাকি কেবল বলাই কানাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 26
বাউল গান এর নতুন প্রবন্ধ
মানুষ তারে চিন রে ভাইবে দেখ
- Sub Title: আট কুঠারী ষোল তালা মধ্যে হীরার দ্বার
আমার মন রে, দিন থাকিতে চিনে
- Sub Title: আপন দেহের মানুষ ধর
রাহমাতুল্লিল আল-আমিন
- Sub Title: খাতামান নবিয়্যিন
ডাকলে দয়া করো বলে
- Sub Title: সকলের জানা
ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে
- Sub Title: সেই যে কথার পাইনে বিচার
কি করিব কোথায় যাব বিরহে প্ৰাণ সহে না
- Sub Title: আশা দিয়ে গেল শ্যাম ফিরিয়া আইল না ধু
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
- Sub Title: ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে
মেঘের কোলে রোদ হেসেছে
- Sub Title: আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হাহা হা
ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো সজনী
- Sub Title: হাসি খেলি রে মনের সুখে
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় - ঘোর সংকট
- Sub Title: পারে লয় যাও আমায়
কে বোঝে মাওলার আলেকবাজি
- Sub Title: Who can realize the power of God?
চরণরেখা তব যে পথে দিলে লেখি
- Sub Title: চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি
বাংলা
English 
Comments