“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার হাতে কালি মুখে কালি
আমার হাতে কালি মুখে কালি
  • Sub Title: আমার কালিমাখা মুখ দেখে মা

আমার হাতে কালি মুখে কালি মা
আমার কালিমাখা মুখ দেখে মা
পাড়ার লোকে হাসে খালি।।

মোর লেখাপড়া হ’ল না মা
আমি ‘ম’ দেখিতেই দেখি শ্যামা
আমি ‘ক’ দেখতেই কালী বলে
নাচি দিয়ে করতালি।।

কালো আঁক দেখে মা ধারাপাতের
ধারা নামে আঁখি পাতে
আমার বর্ণ পরিচয় হ’লো না মা
তোর বর্ণ বিনা কালী।

যা লিখিস মা বনের পাতায়
সাগর জলে আকাশ খাতায়
আমি সে লেখা তো পড়তে পারি
মূর্খ বলে দিক না গালি মা
লোকে মূর্খ ব’লে দিক না গালি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কবি সবার কথা কইলে এবার
কবি সবার কথা কইলে এবার

কবি সবার কথা কইলে এবার

  • Sub Title: (কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন