তুই মা হবি না মেয়ে হবি দে মা উমা বলে
তুই আমারে কোল্ দিবি, না আমিই নেব কোলে।।
মা হয়ে তুই মা গো আমার,নিবি কি মোর সংসার-ভার।
দিন ফুরালে আসব ছুটে, মা তোর চরণ-তলে।
(তুই) মুছিয়ে দিবি দুঃখ-জ্বালা, তোর স্নেহ-অঞ্চলে।।এক হাতে মোর পূজার থালা ভক্তি-শতদল।
(ও মা) আর এক হাতে ক্ষীর নবনী, কি নিবি তুই বল্।
ওমা কি নিবি তুই বল্।
মেয়ে হ’য়ে মুক্ত কেশে,
খেল্বি ঘরে হেসে হেসে,
ডাকলে মা তুই ছুটে এসে, জড়াবি মোর গলে।
(তোরে) বক্ষে ধ’রে শিব-লোকে যাব আমি চলে।।
তুই মা হবি না মেয়ে হবি দে মা উমা বলে
- Sub Title: তুই আমারে কোল্ দিবি না আমিই নেব কোলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 163
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বর্ণচোরা ঠাকুর এল রসের নদীয়ায়
- Sub Title: তোরা দেখবি্ যদি আয়
মহুয়া ফুলের মদির বাসে
- Sub Title: নেশাতে নয়ন ঝিমিয়ে আসে
যাবার বেলায় মিনতি আমার
- Sub Title: ডাক দিও গো সাঁঝের ছায়ে সাঙ্গোপনে
কেউ ভোলেনা কেউ ভোলে
- Sub Title: অতীত দিনের স্মৃতি
আজ শ্রাবনের লঘু মেঘের সাথে
- Sub Title: মন চলে মোর ভেসে’
তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত
- Sub Title: যত চাহি তত কাঁদি আমার মেটে না হসরত
শুধু নামে যাঁহার এত মধু সে বঁধু কেমন
- Sub Title: শুধু নাম শুনে যাঁর জাগে জোয়ার পরানে এমন
কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি
- Sub Title: আকাশ কাঁপে সে সুর শুনে সর্বনাশী
সামলে চলো পিছল পথ গোরী
- Sub Title: ভরা যৌবন তায় ভরা গাগরি
এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন
- Sub Title: নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন॥
ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এল গো
- Sub Title: সই লো দেখে আয়!
আজো ফাল্গুনে বকুল কিংশুকের বনে
- Sub Title: কহে কোন কথা নিশীথ স্বপনে আনমনে
বাংলা
English