“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন
দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন
  • Sub Title: কেঁদে দুনয়ন হলো অন্ধ

দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন
কেঁদে দুনয়ন হলো অন্ধ।
আকাশ বাতাস-ঘেরা তব ও মন্দির-বেড়া

আর কতকাল রবে বন্ধ।।

পাখি যেমন সন্ধ্যাকালে বন্ধু স্বজন পালে পালে
উড়ে এসে বসেছিল ডালে হে,
রাত পোহালে একে এক, উড়ে গেল দিগ্বিদিকে,
পড়ে আছি একা নিরানন্দ।
টুটিল বাঁধন মায়ার, কবে শুনিব এবার
ও রাঙা চরণ-নূপুর-ছন্দ।।

দুখ-শোক-রৌদ্রজলে ফেলে মোরে পলে পলে
ছলিতেছ হরি কত ছল হে,
জীবনের বোঝা প্রভু বহিতে কি হবে তবু,
সহিতে পারি না আর দ্বন্দ্ব।
মরণের সোনার ছোঁওয়ায়, ডেকে লও ও-রাঙা পায়
দেখাও এবার মুখ-চন্দ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সখী জাগো, রজনি পোহায়
সখী জাগো, রজনি পোহায়

সখী জাগো, রজনি পোহায়

  • Sub Title: মলিন কামিনী-ফুল যামিনী-গলায়
আজি ঘুম নহে নিশি জাগরণ
আজি ঘুম নহে নিশি জাগরণ

আজি ঘুম নহে নিশি জাগরণ

  • Sub Title: চাঁদেরে ঘিরি নাচে ধীরি ধীরি
ও মন চল অকুল পানে
ও মন চল অকুল পানে

ও মন চল অকুল পানে

  • Sub Title: মাতি হরিপ্রেম-গুণগানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন