এসো মুরলীধারী বৃন্দাবন-চারী
গোপাল গিরিধারী শ্যাম।
তেমনি যমুনা বিগলিত-করুণা,কুলু কুলু কুলু-স্বরে ডাকে অবিরাম।।
কোথায় গোকুল-বিহারী শ্রীকৃষ্ণ
চাহিয়া পথ-পানে ধরণী সতৃষ্ণ,
ডাকে মা যশোদায় নীলমণি
আয় আয় ডেকে যায় নন্দ শ্রীদাম।।ডাকে প্রেম-সাধিকা আজো শত রাধিকা
গোপ-কোঙারি,
এসো নওল-কিশোর কুল-লাজ-মান-চোর
ব্রজ-বিহারী!
পরি সেই পীতধরা, সেই বাঁকা শিখী-চূড়া
বাজায়ে বেণূ
আরবার এস গোঠে, খেল সেই ছায়া-বটে,
চরাও ধেনু।
কদম তমাল-ছায়ে এস নূপুর পায়ে
ললিত বঙ্কিম ঠাম।।
এসো মুরলীধারী বৃন্দাবন-চারী
- Sub Title: গোপাল গিরিধারী শ্যাম
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 148
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কোন কুসুমে তোমায় আমি
- Sub Title: পূজিব নাথ বলো বলো
গগনে সঘনে চমকিছে দামিনী
- Sub Title: মেঘ-ঘন-রস রিমঝিম বরষে
তুমি কি আসিবে না
- Sub Title: বলেছিলে তুমি আসিবে আবার ফুটিবে যবে হেনা॥
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
- Sub Title: ভূ-ভারত চাহিছে তোমায়
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
- Sub Title: প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
হে প্রিয় আমারে দিব না ভুলিতে
- Sub Title: মোর স্মৃতি তাই রেখে’ যাই শত গীতে॥
আমার সোনার হিন্দুস্থান
- Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
আমার ভুবন কান পেতে রয়
- Sub Title: দীপ নিভে যায় সকলে ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া
ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে
- Sub Title: বেরিয়ে এলো নতুন পাতা পল্লবহীন শাখে॥
আসল যখন ফুলের ফাগুন
- Sub Title: এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়॥
দরিয়ায় ঘোর তুফান, পার কর নাইয়া
- Sub Title: রজনি আঁধার ঘোর মেঘ আসে ছাইয়া
ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায়
- Sub Title: নাচন দুজন মাদল বাঁশি নূপুর নিয়ে আয় (লো)॥
বাংলা
English