তব চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গো
ফুল ছড়িয়ে যাই।
তারা ধূলায় পড়ে কাঁদে, বলে, ‘তোমার পরশ হতে চাই গোআলতা হতে চাই!’
ওরা রাঙা হয়ে অনুরাগের রসে
তোমার চরণ-তলে পড়ে খসে,
ওদের দলে যেয়ো না যদি হয় বক্ষে তোমার ঠাঁই গো!!ওরা বুক পেতে দেয় পায়ের কাছে, অশ্রু-টলমল
বলে, ‘ধূলির পথে চলো না গো, ফুলের পথে চল!’(তুমি) চরণ ফেলে কেন ভয়ে ভয়ে,
বিরহ মোর ফুটেছে ফুল হয়ে,
কাঁটা আছে আমার বুকে, ফুলে কাঁটা নাই গো।।
তব চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গো
- Sub Title: ফুল ছড়িয়ে যাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 148
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
হে নামাজি! আমার ঘরে নামাজ পড় আজ
- Sub Title: দিলাম তোমার চরণ-তলে হৃদয়-জায়নামাজ
আসিলে কে অতিথি সাঁঝে
- Sub Title: পূজার ফুল ঝরে বন-মাঝে
ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা
- Sub Title: ফুলের নজরানা এর আজিও পাতায় ঢাকা
কুলের আচার নাচার হয়ে আছিস কেন
- Sub Title: কাচের জারে বেচারা তুই মরিস কেন ফেঁপে ফু’লে
অগ্রপথিক হে সেনাদল
- Sub Title: রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন্ ভাইরা মোর
দূর বেণু-কুঞ্জে বাজে মুরলী মুহু মুহু
- Sub Title: যেন বারে বারে
শ্মশানে জাগিছে শ্যামা
- Sub Title: অন্তিমে সন্তানে নিতে কোলে
আগুন জ্বালাতে আসিনি গো আমি
- Sub Title: এসেছি দেয়ালি জ্বালাতে
নাই চিনিলে আমায় তুমি
- Sub Title: চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা॥
আমি প্রভাতী তারা পূর্বাচলে
- Sub Title: আশা-প্রদীপ আমি নিশির শীশমহলে॥
প্রজাপতি প্রজাপতি
- Sub Title: কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
জয় বিগলিত করুণা-রূপিণী গঙ্গে
- Sub Title: জয় কলুষহারিণী পতিতপাবনী
বাংলা
English