“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অগ্নি-ঋষি অগ্নি-বীণা তোমায় শুধু সাজে
অগ্নি-ঋষি অগ্নি-বীণা তোমায় শুধু সাজে
  • Sub Title: তাই ত তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥

অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে;
তাই ত তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥
দহন-বনের গহন-চারী—

হায় ঋষি— কোন্ বংশীধারী দেশি
নিঙ্ড়ে আগুন আনলে বারি, অগ্নি-মরুর মাঝে।
সর্বনাশা কোন্ বাঁশী সে বুঝতে পারি না যে॥

দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হানছিলে বৈশাখে,
হঠাৎ সে কার শুন্লে বেণু কদম্বের ঐ শাখে।
বজ্রে তোমার বাজল বাঁশী,
বহ্নি হল কান্না-হাসি,
সুরের ব্যথায় প্রাণ উদাসী— মন সরে না কাজে।
তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্তশিখা রাজে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সে চলে গেছে বলে কি গো
সে চলে গেছে বলে কি গো

সে চলে গেছে বলে কি গো

  • Sub Title: স্মৃতিও হায় যায় ভোলা (হায়)
বন্ধু পথ চেয়ে চেয়ে
বন্ধু পথ চেয়ে চেয়ে

বন্ধু পথ চেয়ে চেয়ে

  • Sub Title: আকাশের তারা পৃথিবীর ফুল গণি
ও কালো ডাগর চোখে
ও কালো ডাগর চোখে

ও কালো ডাগর চোখে

  • Sub Title: কে গো সেই নিঠুর হিয়া না জানি কিসের ঝোঁকে॥
কার ঝর ঝর বর্ষণ বাণী
কার ঝর ঝর বর্ষণ বাণী

কার ঝর ঝর বর্ষণ বাণী

  • Sub Title: যায় দিক দিগন্তে বেদনা হানি’
এস হে সজল শ্যাম ঘন দেয়া
এস হে সজল শ্যাম ঘন দেয়া

এস হে সজল শ্যাম ঘন দেয়া

  • Sub Title: বেণু-কুঞ্জ-ছায়ায় এসো তাল-তমাল বনে
আকুল হলি কেন বকুল বনের পাখি
আকুল হলি কেন বকুল বনের পাখি

আকুল হলি কেন বকুল বনের পাখি

  • Sub Title: দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন