“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ক্ষম হে অপরাধ আমার
ক্ষম হে অপরাধ আমার
  • Sub Title: ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে

এসে পার করো হে দয়াল চাঁদ আমারে
ক্ষম হে অপরাধ আমার
এ ভব-কারাগারে।।

পাপী অধম জীব তোমার।
তুমি যদি না করো পার
দয়া প্রকাশ করে
পতিত পাবন পতিত নাশন
কে বলবে আর তোমারে।।

না হলে তোমার কৃপা।
সাধন সিদ্ধি কোথাবা
কে করিতে পারে
আমি পাপী তাইতে ডাকি
ভক্তি দাও মোর অন্তরে।।

জলে স্থলে সর্ব জায়গায়
তোমারই সব কীর্তিময়;
ত্রিবিধ সংসারে
না বুঝে অবোধ লালন
প’লো বিষম ঘোরতরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সদরের সাজ করছ ভাল
সদরের সাজ করছ ভাল

ভড়ূয়া বাঙ্গাল

  • Sub Title: মন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া
 ও রে আলেকের মানুষ আলেকে রয়
ও রে আলেকের মানুষ আলেকে রয়

ও রে আলেকের মানুষ আলেকে রয়

  • Sub Title: শুদ্ধ প্রেম-রসিক বিনে কে তারে পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন