“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সত্য বল সুপথে চল ওরে আমার মন
সত্য বল সুপথে চল ওরে আমার মন
  • Sub Title: সত্য সুপথ না চিনিলে পাবি নে মানুষের দরশন

সত্য বল সুপথে চল ওরে আমার মন
সত্য সুপথ না চিনিলে
পাবি নে মানুষের দরশন।।

ফাড়িয়া মহাজন যে জন তাঁর বাটখারাতে কম
তাঁরে কসুর করবে যম
গদিয়ান মহাজন যে জন
বসে কেনে প্রেম-রতন।।

পরের দ্রব্য পরের নারী হরণ কর না
পারে যেতে পারবে না
যতবার করিবে হরণ
ততবার হবে জনম।।

লালন ফকির কি আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে
সই হলো না একমন দিতে
আসলে হলো না করণ।।

শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen):

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

রসিক সুজন ভাইরে দুইজন
রসিক সুজন ভাইরে দুইজন

রসিক সুজন

  • Sub Title: রসিক সুজন ভাইরে দুইজন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন