“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
  • Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির

যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী।।

ফকির হয় কি করলে নাম জিকির।।

আছে কত মত ফানার ধরন
জানতে হয় তার বিবরণ
ফানা ফিল্লা ফানা ফিশ্বেখ
ফানা ফির-রাছুল আখির।।

আখের অকারণ হবি ফানা
প্রাপ্তি না হলে ফানা
জেনে শুনে মুড়িয়ে মাথা
ফকিরি পদে কর সাকির।।

ফানা হয় মুরশিদ রূপ দেখে
মাওলারে পায় অনাসে
সিরাজ সাঁই কয় লালন তোমার
ফকিরী নয় ফাঁদ ফিকির।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

শচীর কুমার যশোদায় বলে
শচীর কুমার যশোদায় বলে

শচীর কুমার যশোদায় বলে

  • Sub Title: মা তোমার ঘরের ছেলে বলে অবহেলায় হারালে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন