“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

নবিজী মুরিদ কোন ঘরে
নবিজী মুরিদ কোন ঘরে

কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে

নবিজী মুরিদ কোন ঘরে।।

কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে।।

যার কালেমায় দিল দুনিয়া
সে মুরিদ হল কোন কলেমায়
লেহাজ করে দেখ মনরায়
তত্ত্ব অঠাই গভীর।।

ওতারিল তারে কোন পিয়ালা
জানিতে উচিত হয় নিরালা
অরুণ বরুন জ্যোতিষমালা
কোন যোগাশ্রয়ে সাধ্য কার।।

ময়ুরী লীলা
কোন যোগে প্রকাশ করিলে
সিরাজ সাঁই ইসারায় বলে
লালন ঘুরে মলি বুদ্ধির ফেলে।।

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন