“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে
আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে
  • Sub Title: শুধালে খলিফা সবে রসুল বলেছে

আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে।
শুধালে খলিফা সবে রসুল বলেছে।।

মাশুকের যে হয় আশেকী
খুলে যায় তাঁর দিব্য আঁখি
নফস আল্লা নফস নবি
দেখবি অনা’সে।।

যে মুর্শিদ সেই রসুলউল্লা
সাবুদ কোরান কালামউল্লা
যে জন আশেকে বরিলে আল্লা
তাও হয় সে।।

মুর্শিদের হুকুম মান
দায়েমী নামাজ জান
রসুলের এই ফরমান
লালন তাই রচে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন