“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

আমায় চরণ ছাড়া করো না হে
আমায় চরণ ছাড়া করো না হে

পাপ করি পামরা বটে দোহায় দিই তোমারি

আমায় চরণ ছাড়া কোরো না হে
দয়াল হরি
পাপ করি পামরা বটে
দোহায় দিই তোমারি।।

চরণের ঐ যোগ্য মনো নই
তথাপি মন রাঙা চরণ চাই।
তবে কেন চরণ দিতে
করো হে চাতুরী।।

অনিত্য সর্ব সুখের ঠাঁই
তাই দিয়ে জীব ভোলাও গো সাঁই।
দয়াল চাঁদের দয়া হলে
যেতো অসুখ সারি।।

ক্ষম অধীন দাসের অপরাধ
শীতল চরণ দাও হে দ্বীননাথ
লালন বলে ঘুরাইও না
হে মায়াকারি।।

শিল্পীঃ- টুটুল ভেঁড়ো

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন