“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা
করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা

জাত ছেফাতে দোস্তি করে, কেউ কারেও ভুলেতে পারেনা

করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা
জাত ছেফাতে দোস্তি করে
কেউ কারেও ভুলেতে পারেনা।।

খুঁজে তার মর্ম কথা পাবি কোথা
চৌদ্দ নেকা কৈ করেছে
চৌদ্দ ভুবনের পাত
চৌদ্দ বিবি
করেছে তার দেখ নমুনা।।

ছেফাতে এসে নবী
তিনটি বিবি সু-সন্তানের মা হয়েছে
আলেফ লাম মিমে দেখনা
ও দীন কানা
তিনি নবী সাল্লো আলা।।

আদার বেপারী হয়ে
জাহাজ লয়ে
সাত সমুদ্রের খবর লেনা
লালন কয় কর করণ
দেখনা বনী ছৈয়েদেনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন