মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে।।
যে নাম স্মরণ করেতাপিত অঙ্গ শীতল করে
ভব-বন্ধন দূরে যায় রে জপ ঐ নাম দিবারেতে।।মুরশিদের চরণ-সুধা
পান করিলে যাবে ক্ষুধা
যেহি মুরশিদ সেহি খোদা
বোঝ 'অলিয়েম মোরশেদা'
আয়েত লেখা কোরানেতে।।আপনি খোদা আপনি নবী
আপনি সেই আদম সফি
অনন্ত রূপ করে ধারণ
কে বোঝে তার নিরাকরণ
নিরাকার হাকিম নিরঞ্জন
মুরশিদ রূপ ভজন-পথে।।কুল্লে সাইন মোহিত আরো
আলা কুল্লে সাইন কাদি্রো
পড়ে কালাম নেহাজ করো
তবে সব জানিতে পারো
কেনে লালন ফাঁকে ফেরো
ফকিরি নাম পাড়াও মিথ্যে।।———
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩০-৩১; লালন-গীতিকা, পৃ. ১৭৩
‘বাংলার বাউল ও বাউল গানে’ (পৃ. ৫৯) এবং ‘হারামণি’ ১ম খণ্ডে (পৃ. ৪২-৪৩) গানটির ধুয়ার পূরণবাচক চরণগুলি নেই। দ্বিতীয় গ্রন্থে আভোগটি অসম্পূর্ণ। এতে কিছু পাঠভেদও আছে। গানটিতে ইসলামী সংস্কৃতি প্রতিফলন আছে। সুফি সাধনায় মুরশিদের স্থান ও বাউল সাধনায় গুরুর স্থান এক। ‘যেহি মুরশিদ সেহি খোদা’ – সুফির এই তত্ত্বে লালন বিশ্বাস করতেন। হিন্দু-বৌদ্ধ-ইসলামি ভাবধারায় বিচরণ লালনের পক্ষে অনায়াস সাধ্য ছিল।
মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে
- Sub Title: যে নাম স্মরণ করে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 221
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে
- Sub Title: মনের গেল না স্বভাব, কিসে মেলে ভাব সাধুর সনে
আঠারো মোকামের খবর জেনে লেও হিসাব করে
- Sub Title: আউল মোকাম রাগের তালা, পাক পাঞ্জাতন সেই ঘরে
যা যা ফানার ফিকির জান গে যা রে
- Sub Title: যদি দেখতে বাঞ্ছা হয় সে চাঁদে রে
কেন মরলি মন ঝাঁপ দিয়ে
- Sub Title: তোর বাবার পুকুরে
নিচে পদ্ম উদয় জগৎময়
- Sub Title: আসমানে যার চাঁদ-চকোরা কেমন করে যুগল হয়
গুরু বিনে কি ধন আছে
- Sub Title: কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে
যে রূপে সাঁই আছে মানুষে
- Sub Title: রসের রসিক না হলে কি পাবে তার দিশে
শুদ্ধ প্রেমরাগে ডুবে থাক রে আমার মন
- Sub Title: স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান
আজ করছে সাঁই ব্রহ্মাণ্ডের উপর সে রূপ লীলে
- Sub Title: উপর সে রূপ লীলে
মানুষ ধরোরে নিহারে
- Sub Title: উহার মন নয়নে
দিল দরিয়ার মাঝে রে মন
- Sub Title: ডুবিয়া দেখলে না
বাংলা
English