“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সব লোকে কয় লালন কী জাত সংসারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
  • Sub Title: সব লোকে কয় লালন কী জাত সংসারে

সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নজরে।।

ছুন্নত দিলে হয় মুসলমান
নারী লোকের কি হয় বিঁধান
বামন চিনি পৈতে প্রমাণ
বামনী চিনি কিসে রে।।

কেউ মালা কেউ তসবি গলায়
তাইতে কি জাত ভিন্ন বলায়
যাওয়া কিম্বা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কার রে ।।

গর্তে গেলে কুপজল হয়
গঙ্গায় গেলে গঙ্গাজল কয়
মুলে একজল, সে যে ভিন্ন নয়
ভিন্ন জানায় পাত্র- অনুসারে।।

জগৎ-বেড়ে জাতের কথা
লোকে গৌরব করে যথা-তথা
লালন সে জাতের ফাতা
বিকিয়েছে সাধ-বাজারে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সরল হয়ে করবি কবে ফকিরি
সরল হয়ে করবি কবে ফকিরি

সরল হয়ে করবি কবে ফকিরি

  • Sub Title: দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি

  • Sub Title: মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন