প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার।
লয়ে গুরুমন্ত্র ছেড়ে তন্ত্র
ঠিক হয়ে বয় ঘাটের পড়।।পাকায়ে রাগের সুতা, ছয় তারে করি একতা
ভাবের টোপ গেঁথে দাও সেথে
নিচেই সাড়া পেলে পরে
উঠবে ভেসে একান্তরে।।সেই নদী পুরা জল, সদা করছে রে কলকল
রাগের ছড়ি ছিপের বাড়ি খেলে হবি রসাতল
কত রসিক জ্বেলে জাল ফেলে
প্রাণ লয়ে দিচ্ছে সাঁতার।।যেয়ে দেখ নদীর কুল, তুই হবি রে ব্যাকুল
ট্যাপায় নিবে আঁধার কেটে, হবি নামাকুল
লালন বলে যেমন আমার
ভ্যাদায় করছে রুই আহার।।
প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার
- Sub Title: লয়ে গুরুমন্ত্র ছেড়ে তন্ত্র ঠিক হয়ে বয় ঘাটের পড়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 6878
লালন গীতি এর নতুন প্রবন্ধ
আপনাকে আপনে যে জন জানে
- Sub Title: আপন আত্মাকে দেখেছে নয়নে
দিবানিশি থাক মন ঐ ধ্যানে
- Sub Title: যার প্রতি হয় গুরুর দয়া
দাঁড়া কানাই একবার দেখি
- Sub Title: কে তোরে করিল বেহাল
আমার মন যারে চায়, তারে কি কোথায় পাই
- Sub Title: ও মনেরে কি দিয়ে বুঝাই
সামান্যে কি সে প্রেম হবে
- Sub Title: গুরু পরশিলে আপনি প্রেম উদয় হবে
আগে কপাট মার কামের ঘরে
- Sub Title: মানুষ ঝলক দেবে রুপ নিহারে
মলে গুরু প্রাপ্ত হবে, সে তো কথার কথা
- Sub Title: জীবন থাকিতে যারে না দেখিলাম হেথা
রাখিলেন সাই কূপজল করে আন্ধেলা পুকুরে
- Sub Title: কবে হবে সজল বর্ষা চেয়ে আছি সেই ভরসা
যারে ধ্যানে পায় না মহামুনি
- Sub Title: আছে সেই অচিন মানুষ
সহজ আলক নবি
- Sub Title: দেহের ভিতর চৌদ্দ ভুবন
কাছের মানুষ ডাকছো কেন শোর করে
- Sub Title: আছিস তুই যেখানে সেও সেখানে
গুরুর ভাব রাখা হইল রে আমার বিষয় দায়
- Sub Title: আমি ধরতে চাই সত্য জেনে, ও আমি আমার নয়
বাংলা
English