“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

আগে কপাট মার কামের ঘরে
আগে কপাট মার কামের ঘরে

মানুষ ঝলক দেবে রুপ নিহারে

আগে কপাট মার কামের ঘরে।
মানুষ ঝলক দেবে রুপ নিহারে।।

হাওয়া ধর অগ্নি স্থির কর
যাতে মরিয়ে বাঁচিতে পার
মরণের আগে মর
শমন যাক ফিরে।।

বারে বারে করি মানা
লীলার দেশে বাস কর না
রেখ তেজের ঘর তেজিয়ানা
ঊর্দ্ধ চাঁদ ধরে।।

জান না মন পারাহীন দর্পন
সেকি পাবে রুপ দরশন
বিনয় করে বলছে লালন
থেকো হুঁশিয়ার।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন