“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাছের মানুষ ডাকছো কেন শোর করে
কাছের মানুষ ডাকছো কেন শোর করে
  • Sub Title: আছিস তুই যেখানে সেও সেখানে

কাছের মানুষ ডাকছো কেন শোর করে।
আছিস তুই যেখানে সেও সেখানে
খুঁজে বেড়াও কারে।।

বিজলী চটকের ন্যায়
থেকে থেকে ঝলক দেয়
রঙমহল ঘরে;
অহর্নিশি পাশাপাশি
থেকেও দিশে হয় নারে।।

হাতের কাছে যারে পাও
ঢাকা-দিল্লি খুঁজতে যাও
কোন অনুসারে এমন কি বুদ্ধিনাশা
হলি মন তুই এ সংসারে।।

ঘরের মাঝে ঘরখানা
চেয়ে দেখো না এইখানা
কে বিরাজ করে;
সিরাজ সাঁই কয় অবোধ লালন
তুই যেরূপ সেও সেরূপরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা
ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা

ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা

  • Sub Title: ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন