“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 দাঁড়া কানাই একবার দেখি
দাঁড়া কানাই একবার দেখি
  • Sub Title: কে তোরে করিল বেহাল

দাঁড়া কানাই একবার দেখি
কে তোরে করিল বেহাল
হলি রে কোন দুখের দুখী।।

পরনে ছিল পীত-ধড়া
মাথায় ছিল মোহনচূড়া।
সে বেশ হইলি ছাড়া
বেহাল বেশ নিলি কোন সুখী।।

ধেনু রাখতে মোদের সাথে
আবাই আবাই ধ্বনি দিতে।
এখন এসে নদীয়াতে
হরির ধ্বনি দাও এ ভাব কী।।

ভুল বুঝি পড়েছে ভাই তোর
আমি সেই ছিদাম নফর।
লালন কয় ভাব শুনে বিভোর
দেখলে সফল হতো আঁখি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 এবার কি সাধনে শমন-জ্বালা যায়
এবার কি সাধনে শমন-জ্বালা যায়

এবার কি সাধনে শমন-জ্বালা যায়

  • Sub Title: ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার (১) তাই
এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা
এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা

এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা

  • Sub Title: শুদ্ধ বাঁকির দায় যাবি যমালয় হবে রে কপালে দায়মাল ছাপা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন