“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জগত মুক্তিতে ভুলালেন সাঁই
জগত মুক্তিতে ভুলালেন সাঁই
  • Sub Title: ভক্তি দাওহে যাতে চরণ পাই

জগত মুক্তিতে ভোলালেন সাঁই
ভক্তি দাওহে যাতে চরণ পাই।।

ভক্তিপদ বন্দ চিত্ত করে
মুক্তিপদ দিচ্ছ সবারে
যাতে জীব ব্রহ্মাণ্ড ঘুরে
কাণ্ড তোমার দেখতে পাই।

রাঙ্গা চরণ দেখবো বলে
বাঞ্ছা সদাই হৃদকমলে
তোমার নামের মিঠায় মন মজেছে
রূপ কেমন তাই দেখতে চাই।

চরণের ঐ যোগ্য মন নয়
তথাপি ঐ রাঙ্গা চরণ চাই
লালন বলে হে দয়াময়
দয়া কর আজ আমায়।।

শিল্পীঃ রব ফকির (Rob Fakir):

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 দেখবি যদি সে চাঁদেরে
দেখবি যদি সে চাঁদেরে

দেখবি যদি সে চাঁদেরে

  • Sub Title: যা, যা কারণ-সমুদ্রের পারে
জীব মরে যায় জীবান্তরে
জীব মরে যায় জীবান্তরে

জীব মরে যায় জীবান্তরে

  • Sub Title: জীবের গতি মুক্তি রয় ভক্তির দ্বারে
সরল হয়ে করবি কবে ফকিরি
সরল হয়ে করবি কবে ফকিরি

সরল হয়ে করবি কবে ফকিরি

  • Sub Title: দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি
মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে
মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে

মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে

  • Sub Title: জানে না কানচির খবর রঙমহলের নিকাশ নিচ্ছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন