“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জাতির আত্মত্যাগের অমর স্মারক।”

Select your language

দেখ না রে মন পুনর্জন্ম কোথা হতে হয়
দেখ না রে মন পুনর্জন্ম কোথা হতে হয়

মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়

দেখ না রে মন পুনর্জনম কোথা হতে হয়।
মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়।।

পিতার বীজে পুত্রের সৃজন
তাই তো পিতার পুনর্জনম
পঞ্চভূতে দেহের গঠন
আলেকরূপে ফেরে সাঁই।।

ঝিয়ের গর্ভে মায়ের জন্ম
এ বড় নিগূঢ় মর্ম
শোণিত শুক্র হলে গম্ভু
সব জানা যায়।।

শোণিত শুক্র হলে বিচার
জানতে পারবি কে জীব কে ঈশ্বর
সিরাজ সাঁই কয় লালন এবার
ঘুরে মলি কোলের ঘুরায়।।

শিল্পীঃ রব ফকির (Rob Fakir):

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন