“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মহাসন্ধির উপর ফেরে সে
মহাসন্ধির উপর ফেরে সে
  • Sub Title: মন রে ফেরো সদাই যার তল্লাশে

মহাসন্ধির উপর ফেরে সে।
মন রে ফেরো সদাই যার তল্লাশে।।

ঘটে পটে সব জাগায়
আছে আবার নাই বলা যায়
চন্দ্র যে প্রকার, উদয় জলের পর
অমনি সে বিরাজে এই মানুষে।।

যদি হয় রসবিহারী
তবু আলোক হয় সবারি
কারো মরায় মরে না, ধরা সে দেয় না
ধরতে গেলে পলায় অচিন দেশে।।

সাই আমার অটল পদার্থ
নাই করে তার জরামৃত
যদি জরামৃত হয়, তবে অটল পদ না কয়
ফকির লালন বলে তা কয়জন বোঝে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম অপরাধ

ক্ষম ক্ষম অপরাধ

  • Sub Title: দাসের পানে একবার চাও হে দয়াময়
মওলা বলে ডাক রসনা
মওলা বলে ডাক রসনা

মওলা বলে ডাক রসনা

  • Sub Title: গেল দিন ছাড় বিষয় বাসনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন