“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 দেখ রে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে
দেখ রে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে
  • Sub Title: কাণ্ডারী এই ভবে

দেখ রে আমার রসুল যার
কাণ্ডারী এই ভবে।

ভব নদীর তুফানে তার কি নৌকা ডোবে।
ভুল না
মন কারো ধোকায়
চড় সে তরিকার নৌকায়
বিষম ঘোর তুফানের দায়
বাঁচবি তবে।
তরিকার নৌকাখানি
এশক নাম
তার বলায় শুনি
বিনে বাওয়ায় চলছে তেমনি
রাত্রদিবে।
সে নৌকাতে যে না চড়ি
কেমনে দিবে ভব পাড়ি
লালন বলে, এহি ঘড়ি
দেখ মন ভেবে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩০; হারামণি, ৭ম খণ্ড, পৃ. ১২ (অন্তরার ৩য় চরণে ‘বিষম ঘোর’ স্থলে ‘এড়াবি জোর’ কথান্তর আছে। এ ছাড়াও অন্তরার ও সঞ্চারীর স্থান বদল হয়েছে।); বাউল কবি লালন শাহ, পৃ. ১৬৩ (গানটি শুরু হয়েছে এভাবে– “ভেবে দেখ রে, আমার রাসুল যার কাণ্ডারী এই ভবে।”)

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আমি কার ছায়ায় দাঁড়াই বলো
আমি কার ছায়ায় দাঁড়াই বলো

আমি কার ছায়ায় দাঁড়াই বলো

  • Sub Title: হায়রে বিধি মোর কপালে কি ইহাই ছিলো
সরল হয়ে করবি কবে ফকিরি
সরল হয়ে করবি কবে ফকিরি

সরল হয়ে করবি কবে ফকিরি

  • Sub Title: দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি
 সামান্য কি অধর চাঁদ পাবে
সামান্য কি অধর চাঁদ পাবে

সামান্য কি অধর চাঁদ পাবে

  • Sub Title: যার লেগে হল যোগী দেবের দেব মহাদেব
 আপন মনের গুণে সকলি হয়
আপন মনের গুণে সকলি হয়

আপন মনের গুণে সকলি হয়

  • Sub Title: (ও সে) পিড়েয় বসে পেড়োর খবর পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন