জান গে বরজখ ভেদ পড়ে বেলায়েত
অচিনকে চিনবো ঐ বরজখ ধরে।নবুয়তে সব অদেখা তপ জপ বেলায়েত
দীপ্ত করে দেখা নজরে।।বরাজখে আর এবে নাহি নেহারা
আখেরে সাঁইর রূপ চিনবে না তারা
নবী বলছে বারে বার
জানা গেল তার
হাদিস-মাঝারে।।সেই প্ৰমাণ এখানে জানি
অদেখারে দেখে কেমনে চিনি
যদি চেনা যায়
তার বিধি হয়
আরেক জনকে সত্য বিশ্বাস করে।।যে ভজে মুর্শিদ সেই জানতে পায়
লালন ফকির কয়
আরেক বাধা হয়
বস্তু চিনে নামে পেট কি ভরে।।———
লালন-গীতিকা, ১৯৭-৯৮
জান গে বরজখ ভেদ পড়ে বেলায়েত
- Sub Title: অচিনকে চিনবো ঐ বরজখ ধরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 251
লালন গীতি এর নতুন প্রবন্ধ
করোরে পেয়ালা কবুল শুদ্ধ ইমানে
- Sub Title: মিশবি যদি জাত সেফাতে
সমুদ্রের কিনারে থেকে
- Sub Title: ওরে বিধি হায়রে বিধি
সূর্যের সুসঙ্গে কমল
- Sub Title: জানিসনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা
স্বরূপ রূপে নয়ন দেরে
- Sub Title: দেখবি সে রূপের রূপ
দস্তখত নবুয়ত যাহার হবে
- Sub Title: কী করিবে ফানাফিল্লা সকল ভেদ জানা যাবে
বলরে নিমাই বল আমারে
- Sub Title: রাধা বলে আজভাবি আজ
মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে
- Sub Title: এ দুনিয়ার ছিনায় ছিনায়
আলিফ লাম মিমেতে কোরান
- Sub Title: তামাম শোধ লিখিছে
বারযোগে বারিতালা খেলছে খেলা মন-কমলে
- Sub Title: মনের খবর মন জানে না, এ বড় আজব কারখানা
চিনি হওয়া মজা কি খাওয়া মজা
- Sub Title: দেখ দেখি মন কোনটি মজা
রাধারাণী ঋণের দায়, গৌর এসেছে নদীয়ায়
- Sub Title: বৃন্দাবনের কানাই আর বলাই
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে
- Sub Title: মনের গেল না স্বভাব, কিসে মেলে ভাব সাধুর সনে
বাংলা
English