ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে।
সেই যে কথার পাইনে বিচারকারো কাছে শুধালে।
ম’লে হয় ঈশ্বর-প্রাপ্ত
সাধু অসাধু সমস্ত
তবে কেন জপ-তপ এতো
করে রে জলে-স্থলে।
যে পঞ্চে পঞ্চ ভূত হয়
ম’লে তা যদি তাতে মিশায়
ঈশ্বর-অংশ ঈশ্বরে যায়
স্বর্গ-নরক কার মেলে৷
জীবের এ শরীরে
ঈশ্বর-অংশ বলি কারে
লালন বলে, চিনলে তারে
মরার ফল তাজায় ফলে৷।
———
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৫; লালন-গীতিকা, পৃ. ৩০২ (ভনিতার শেষ চরণ “মরার ফল তা যায় ফলে” রূপে লেখা হয়েছে। এটি শুদ্ধ পাঠ নয়।)
ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে
- Sub Title: সেই যে কথার পাইনে বিচার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 248
লালন গীতি এর নতুন প্রবন্ধ
সে ভাব উদয় না হলে, কে পারে সেই অধর চাঁদের
- Sub Title: কে পারে সেই অধর চাঁদের
আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা
- Sub Title: অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা
ভাবের নদীতে আমি ডুব দিলাম না
- Sub Title: দিলাম না
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শী বসত করে
- Sub Title: আমি একদিনও না দেখিলাম তারে
ব্রজের সে প্রেমের মরম
- Sub Title: সবাই কি জানে
গুরুর ভাব রাখা হইল রে আমার বিষয় দায়
- Sub Title: আমি ধরতে চাই সত্য জেনে, ও আমি আমার নয়
হক নাম বল রসনা
- Sub Title: যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা
মওলা বলে ডাক রসনা
- Sub Title: গেল দিন ছাড় বিষয় বাসনা
সামান্য কি অধর চাঁদ পাবে
- Sub Title: যার লেগে হল যোগী দেবের দেব মহাদেব
কে বুঝিতে পারে কুদরতি
- Sub Title: সে যে আপনি জাগে আপনি ঘুমায়
অনুরাগ নইলে কি সাধন হয়
- Sub Title: সে তো শুধু মুখের কথা নয়
না হলে মন সরলা কি ধন মেলে
- Sub Title: কোথায় ঢুঁড়ি
বাংলা
English