“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই
রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই
  • Sub Title: আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই

রাত পোহালে পাখি বলে
দে রে খাই দে রে খাই।
আমি গুরু কার্য মাথায় রেখে

কি করি আর কোথায় যাই।।

এমন পাখি কে বা পোষে
খেতে চায় সাগর চুষে
তারে কি দিয়ে জোগাই।।

আমার বুদ্ধি গেল সাধও গেলো
নাম হল রে পেটুক সাঁই।।

আমি বলি ও আত্মারাম
মুখেতে লও আল্লার নাম
তুমি যাতে মুক্তি পাও।।

আরে কথায় কেমন হয়না রতন
খাবো খাবো খাবো রব সবাই।।

আমি হলাম লাল পড়া
পাখি আমার বেয়াড়া
সবর বুঝি নাই
তাঁর সবর বুঝি নাই।।

ফকির লালন বলে পেট ভরিলে
কিসের আর গুরু-গোঁসাই।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আমার চরকা ভাঙা চেকো আড়ানে
আমার চরকা ভাঙা চেকো আড়ানে

আমার চরকা ভাঙা চেকো আড়ানে

  • Sub Title: আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাঁচিনে
 খালি ভাঁড় থাকবে রে পড়ে
খালি ভাঁড় থাকবে রে পড়ে

খালি ভাঁড় থাকবে রে পড়ে

  • Sub Title: দিনে দিন কর্পূর তোর যাবে রে উড়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন