“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মন কি তুই ভোড়ুয়া বাঙ্গাল জ্ঞান ছাড়া
মন কি তুই ভোড়ুয়া বাঙ্গাল জ্ঞান ছাড়া
  • Sub Title: সদরের কাজ করছো সদায়

মন কি তুই ভোড়ুয়া বাঙ্গাল জ্ঞান ছাড়া।
সদরের কাজ করছো সদায়
পাছ-বাড়িতে নাই বেড়া।।

কোথা বস্তু কোথা রে মন
চৌকি পাহারা দেয় হামেশা কোন
কাজ দেখি পাগলের সমান
কথায় যেমন কাঠ ফাড়া।।

কোন কোণায় কি হচ্ছে ঘরে
একদিন তো দেখলি নারে
পৈতিক ধন নিলো চোরে
হলি রে তুই ফোকতারা।।

পাছ-বাড়ি আঁট করো
ঘর-চোরারে চিনে ধরো
লালন বলে, নইলে তোর
থাকলে না মূল এক কড়া।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আমার ঘরের চাবি পরের হাতে
আমার ঘরের চাবি পরের হাতে

আমার ঘরের চাবি পরের হাতে

  • Sub Title: কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে
আমি কার ছায়ায় দাঁড়াই বলো
আমি কার ছায়ায় দাঁড়াই বলো

আমি কার ছায়ায় দাঁড়াই বলো

  • Sub Title: হায়রে বিধি মোর কপালে কি ইহাই ছিলো
হক নাম বল রসনা
হক নাম বল রসনা

হক নাম বল রসনা

  • Sub Title: যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন