“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মন আমার কুসর মালা জাঠ হল রে
মন আমার কুসর মালা জাঠ হল রে
  • Sub Title: চির দিন গুতায় পড়ে আটলো না রে

মন আমার কুসর মালা জাঠ হল রে।
চির দিন গুতায় পড়ে আটলো না রে।।

কত রকম করি দমন
কতই করি বন্ধন ছন্দন
কটাক্ষে মাতঙ্গ মন
কখন যেন যায়রে ছেড়ে।।

কপালের দোষ নইলে আমার
লোভের কুকুর হই গো এবার
মন গুনি কি হয় জানি
কখন যেন কি ঘটায় রে।।

মলয় পর্বত কাষ্ঠের
সবে সার হয়, হয় না বাঁশের
লালন বলে, কপাল দোষে
আমার বুঝি তাই হল রে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 সামান্য কি অধর চাঁদ পাবে
সামান্য কি অধর চাঁদ পাবে

সামান্য কি অধর চাঁদ পাবে

  • Sub Title: যার লেগে হল যোগী দেবের দেব মহাদেব

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন