নাচিয়া নাচিয়া এসো নন্দ-দুলাল,
মোর প্রাণে মোর মনে, এসো ব্রজ-গোপাল।।
এসো নূপুর রুনুঝুনু পায়ে,এসো প্রেম-যমুনা নাচায়ে
এসো বেণু বাজায়ে এসো ধেনু চরায়ে
এসো কানাই রাখাল।।এসো ঝুলনে হোরিতে রাসে,
এসো কুরুক্ষেত্র-রণে, এসো প্রভাসে,
এসো শিশুরূপে, এসো কিশোর বেশে,
এসো কংস-অরি, এসো মৃত্যু করাল।।এসো মহা-ভারতের দেবতা,
আনো নৃত্যের তালে নব বারতা,
এসো মধু-কৈটভ-অরি আনো নব গীতা,
এসো নারায়ণ ভগবান বিশ্ব-ভূপাল।।
নাচিয়া নাচিয়া এসো নন্দ-দুলাল
- Sub Title: মোর প্রাণে মোর মনে এসো ব্রজ-গোপাল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 12
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মুরলী শিখিব ব’লে এসেছি কদম্ব তলে
- Sub Title: মুরলীধারী মুরলী শিখাও হে
আমি রচিয়াছি নব ব্রজধাম হে মুরারি
- Sub Title: সেথা করিবে লীলা এসো গোলক-বিহারী॥
মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন
- Sub Title: কে বিরহী রহি রহি দ্বারে আঘাত হানো
মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী
- Sub Title: হে রূপকুমার ঘুমিয়েছিলাম সেদিন জাগিনি
নবীন আশা জাগ্ল যে রে আজ
- Sub Title: নূতন রঙে রাঙা তোদের সাজ॥
মোহাম্মদ মুস্তাফা সাল্লেআলা
- Sub Title: তুমি বাদশারও বাদশাহ কমলিওয়ালা
যমুনা-কূলে মধুর মধুর মুরলী সখী বাজিল
- Sub Title: মাধব নিকুঞ্জ-চারী শ্যাম বুঝি আসে-
কে দিল খোঁপাতে ধুঁতুরা ফুল লো
- Sub Title: খোঁপা খুলে কেশ হলো বাউল লো
আসিলে কে অতিথি সাঁঝে
- Sub Title: পূজার ফুল ঝরে বন-মাঝে
এ আঁখি-জল মোছো পিয়া
- Sub Title: ভোলো ভোলো আমারে
যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
- Sub Title: ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখি
মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে
- Sub Title: চঞ্চলা এই লীলাময়ী মুক্তকেশী কালো মেয়ে॥
বাংলা
English 
Comments