ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝুরি
রাঙা অশোকের মঞ্জরি।
হাসে বনদেবী বেণিতে জড়ায়ে মালতীর বল্লরী,নব কিশলয় পরি।।
কুমুদী-কলিকা ঈষৎ হেলিয়া,
চাঁদেরে নেহারি হাসে মুচকিয়া,
মহুয়ার বনে ভ্রমর ভ্রমরী ফিরিতেছে গুঞ্জরি।।যাহা কিছু হেরি ভালো লাগে আজ লুকাইতে নারি হাসি,
কাজ করি আর শুনি যেন বাজে মিঠে পাহাড়িয়া বাঁশি।এক শাড়ি খুলে পরি আর শাড়ি,
বারে বারে মুখ মুকুরে নেহারি,
দুরুদুরু হিয়া ওঠে চমকিয়া, অকারণে লাজে মরি।।
ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া
- Sub Title: রাঙা অশোকের মঞ্জরি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী
- Sub Title: কেন নয়নে আসে বারি
কে যাও রে সোনার মদিনায়
- Sub Title: কই বিনয় করিয়া কাঙাল জানিয়া
অগ্রপথিক হে সেনাদল
- Sub Title: রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন্ ভাইরা মোর
সদা মন থেকো রে হুঁস
- Sub Title: ধর মানুষ রূপ-নিহারে
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
- Sub Title: তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়
মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে
- Sub Title: মাটি পায় না পায় না মাটি পায় না তাকে
নৈরাকারে ভাসছে রে এক ফুল
- Sub Title: সে যে ব্রহ্মাবিষ্ণু হর, আদি পুরন্দর
মরিবে এক বেহাত ব্যাটা
- Sub Title: হাওয়ায় ফাঁদ পেতেছে
খেলিছে জলদেবী সুনীল সাগর-জলে
- Sub Title: তরঙ্গ-লহর তোলে লীলায়িত কুন্তলে
সোনা বন্ধে মোরে করিল উদাসী
- Sub Title: মনপ্রাণ কাড়িয়া নিল বন্ধে
আমারে করগো উদ্ধার
- Sub Title: কত পাপের ভরা লাইছি মাথে হইয়াছি দ্বিগুণ ভার
বাংলা
English 
Comments