“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গগনে কৃষ্ণ মেঘ দোলে
গগনে কৃষ্ণ মেঘ দোলে
  • Sub Title: কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে

গগনে কৃষ্ণ মেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে,
থির সৌদামিনী রাধিকা

দোলে নবীন ঘনশ্যাম সনে;
দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়
দোলে আজি শাওনে॥

পরি’ ধানি রঙ ঘাঘরি,
মেঘ রঙ ওড়না
গাহে গান, দেয় দোল
গোপীকা চল-চরণা,
ময়ূর নাচে পেখম খুলি’
বন-ভবনে॥

গুরু গম্ভীর মেঘ-মৃদঙ্গ বাজে
আঁধার অশ্রুর তলে
হেরিছে ব্রজের রসলীলা
অরুন লুকায়ে মেঘ-কোলে
মুঠি মুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে
দেব-কুমারীরা হেরে অদূর আকাশে
জড়াজড়ি করি’ নাচে,
তরুলতা উতলা পবনে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চাঁদের মতো নীরবে এসো প্রিয়
চাঁদের মতো নীরবে এসো প্রিয়

চাঁদের মতো নীরবে এসো প্রিয়

  • Sub Title: ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন-পাতে॥
নিশীথ-স্বপন তোর
নিশীথ-স্বপন তোর

নিশীথ-স্বপন তোর

  • Sub Title: ভুলে যা এ নিশি-শেষে
ওগো প্রিয়তম তুমি চ’লে গেছ আজ
ওগো প্রিয়তম তুমি চ’লে গেছ আজ

ওগো প্রিয়তম তুমি চ’লে গেছ আজ

  • Sub Title: তটিনীর বুকে ঝাঁপায়ে পড়িলে কেন মহা-পারাবার?
ওগো মা ফাতেমা ছুটে আয়
ওগো মা ফাতেমা ছুটে আয়

ওগো মা ফাতেমা ছুটে আয়

  • Sub Title: দ্বীনের শেষ বাতি নিভিয়া যায় মাগো বুঝি আঁধার হ’ল মদিনা-পুরী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন