“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেউ ভোলেনা কেউ ভোলে
কেউ ভোলেনা কেউ ভোলে
  • Sub Title: অতীত দিনের স্মৃতি

কেউ ভোলেনা কেউ ভোলে
অতীত দিনের স্মৃতি।
কেউ দুঃখ লয়ে কাঁদে,

কেউ ভুলিতে গায় গীতি।।

কেউ শীতল জলদে
হেরে অশনির জ্বালা,
কেউ মুঞ্জরিয়া তোলে
তার শুষ্ক কুঞ্জ-বীথি।।

হেরে কমল-মৃণালে
কেউ কাঁটা কেহ কমল।
কেউ ফুল দলি চলে,
কেউ মালা গাঁথে নিতি।।

কেউ জ্বালে না আর আলো
তার চির-দুখের রাতে,
কেউ দ্বার খুলি জাগে
চায় নব চাঁদের তিথি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি কী গান গাব যে ভেবে না পাই
আমি কী গান গাব যে ভেবে না পাই

আমি কী গান গাব যে ভেবে না পাই

  • Sub Title: মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন